কাতলা মৌরী

#মাছের রেসিপি
কাতলা মাছের এই অভিনব রান্নাটা গরম ভাতের সাথে একেবারে অনবদ্য। এই অভিনব জিভে জল আনা মাছের পদটি যা দৈনন্দিন জীবনেতো বটেই এমনকি যে কোনো অনুষ্ঠানেও অভিনবত্বের দাবিদার।
কাতলা মৌরী
#মাছের রেসিপি
কাতলা মাছের এই অভিনব রান্নাটা গরম ভাতের সাথে একেবারে অনবদ্য। এই অভিনব জিভে জল আনা মাছের পদটি যা দৈনন্দিন জীবনেতো বটেই এমনকি যে কোনো অনুষ্ঠানেও অভিনবত্বের দাবিদার।
রান্নার নির্দেশ
- 1
মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ গুড়ো মাখিয়ে নিন ।
- 2
এবার একটি কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে নিন ।
- 3
গরম তেলে নুন হলুদ গুড়ো মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে ভেজে নিন এবং পাশে তুলে রাখুন।
- 4
এবার ওই তেলেই ১ টি শুকনো লঙ্কা এবং ১ টি তেজপাতা ফোড়ন দিন ।
- 5
এরপর ৩ চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১/২ আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
- 6
এবার একটি বাটিতে টকদই, হলুদ গুঁড়ো স্বাদমতো নুন, চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে ঢেলে দিন ।
- 7
এরপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মসলাটা আবারও ভালো করে কষিয়ে নিন ।
- 8
যখন মসলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন পরিমাণমত জল দিন ।
- 9
এবার ভাজা মৌরী গুঁড়ো এবং গরম মসলা গুঁড়ো দিয়ে জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিন ।
- 10
কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন ।
- 11
কিছুক্ষণ পর ঢাকা খুলে ১ চামচ ধনেপাতা কুচি এবং ১ চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।
- 12
গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মৌরী ।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি