সজনেডাটার শুক্তো

#রাঁধুনি গরমকাল মানেই পেট ঠান্ডা করার সময় , তাই এইসময়ের অন্যতম সহজপাচ্য খাওয়ার হলো শুক্তো । আর বাঙালির ট্র্যাডিশনাল রান্নার অন্যতম রান্না এই শুক্তো । আর বিভিন্নরকম শুক্তোর মধ্যে অন্যতম এই সজনেডাটার শুক্তো । যা বানানো খুব সহজ এবং খেতেও অসাধারণ । এই রান্নাটা আমি আমার দিদার কাছে শুনেছি আর মায়ের কাছে শিখেছি ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাটা কেটে নিন 3ইঞ্চি আকারে ।
- 2
ডাটা গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন ।
- 3
এবারে মিক্সির জারে সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করুন ।প্রয়োজনে সামান্য জল দিন ।
- 4
এবারে একটি প্যানে তেল গরম করুন ।
- 5
তাতে শুকনোলঙ্কা এবং রাধুনী ফোঁড়ন দিন ।
- 6
ফোঁড়নের গন্ধ বার হলে ডাটাগুলো দিয়ে সাঁতলে নিন।
- 7
ডাটা গুলো এরকম সবুজ রঙ হয়ে আসবে । তার মানে হালকা ভাজা হয়েছে ।
- 8
ঠিক এই সময়ে সর্ষে-পোস্ত বাটা দিন ।
- 9
খুব ভালো করে মাঝারি আঁচে কষিয়ে নিন ।
- 10
এবারে তার মধ্যে মসলা ধোয়া বাটির জল দিয়ে দিন ।
- 11
ভালো করে নাড়াচাড়া করুন ।
- 12
তার মধ্যে নুন, চিনি দিয়ে দিন ।
- 13
ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন ।
- 14
ডাটা সেদ্ধ হলে আঁচ কমিয়ে দুধ দিয়ে দিন ।
- 15
ভালো করে নাড়িয়ে দিন ।
- 16
দুধ হালকা ফুটে আসলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।
- 17
গরম ভাতে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)