চাল কুমড়োর চাঁদকোল ভাজা।

#রাঁধুনি। পূর্ব বাংলার প্রাচীন এবং ট্র্যাডিশনাল একটি জনপ্রিয় ও মুখরোচক রান্না। আমার ঠাম্মার কাছ থেকে আমার মা শেখেন এবং আমি আমার মায়ের কাছ থেকেই এটি শিখেছি। দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার হয় বলেই এই চাঁদকোল নামকরণ হয়েছে ।

রান্নার নির্দেশ
- 1
চালকুমড়ার হাফ অংশ খোসা ছাড়িয়ে একটু মোটা গোল করে কেটে,হাফ করে নিতে হবে।
- 2
হাফ চাকতির মাঝখান বরাবর ছুরি দিয়ে চিরে নিতে হবে এমনভাবে যাতে চাকতি, দুই ভাগ না হয়।
- 3
এবারে চাকতি গুলি নুন দেওয়া গরম জলে ২ মিনিট মত ঢাকা দিয়ে রেখে তুলে নিয়ে হাতে চেপে বারতি জল বের করতে হবে।
- 4
শিলনোড়াতে নারকেল, সর্ষে, পোস্ত, লংকা নুন, হলুদ দিয়ে বেটে নিয়ে পুর বানাতে হবে, এবং চিনি দিয়ে পুর মেখে নিতে হবে।
- 5
হাফ কাটা চালকুমড়ার চাঁদের মাঝে পুর ভরে হাতে চেপে নিতে হবে।
- 6
এরপর ব্যাটারের উপকরণ গুলি বারেবারে অল্প অল্প জল দিয়ে গুলে মাঝারি ঘন ব্যাটার বানাতে হবে।
- 7
ব্যাটারে একটা করে পুরভরা চাঁদকোল মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে দুই দিক।
- 8
লালচে মচমচে ভাজা হয়ে গেলে, নামিয়ে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি