ডাব চিংড়ি

#শুভ নববর্ষ ডাব চিংড়ি একটি সাবেকী বাঙালি রান্না। মা ঠাকুমার হেঁশেল থেকে রেস্তরা পর্যন্ত আজও এটি খুব জনপ্রিয়। ভাত দিয়ে খেতে এটি খুব ভালো লাগে। তাই সুন্দর এই নতুন বছর ডাব চিংড়ি দিয়েই শুরু করা যাক।
ডাব চিংড়ি
#শুভ নববর্ষ ডাব চিংড়ি একটি সাবেকী বাঙালি রান্না। মা ঠাকুমার হেঁশেল থেকে রেস্তরা পর্যন্ত আজও এটি খুব জনপ্রিয়। ভাত দিয়ে খেতে এটি খুব ভালো লাগে। তাই সুন্দর এই নতুন বছর ডাব চিংড়ি দিয়েই শুরু করা যাক।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাবের মুখ বড় আকারে কেটে তুলে রাখতে হবে। আর ডাবের জলটা বের করে নিয়ে ডাবটা খালি করে রেখে দিতে হবে।
- 2
চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে হালকা করে ভাজতে হবে 1মিঃ।তারপর তাতে একে একে লঙ্কা বাটা,পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,নুন আর চিনি দিয়ে 2মিঃ ভেজে নামিয়ে নিতে হবে।
- 3
ভাজা চিংড়ি মাছ গুলোর মধ্যে ডাবের শাঁশ বাটা, ডাবের শাঁশ কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডাবের মধ্যে মিশ্রণটা ভরে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা ডাবের মুখটা ভাল করে আঁটকে দিতে হবে।
- 4
এরপর একটা ডেচকিতে জল দিয়ে তার মধ্যে ডাবটা বসিয়ে দিতে হবে। জলের পরিমাণ এমনই হতে হবে যাতে ডাবের 3ভাগ অংশ জলের উপরে থাকে।
- 5
ডাবটা জলে বসিয়ে ডেচকি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 45 মিঃ রান্না করতে হবে।
- 6
ডেকচির ঢাকনা খুলে ডাবটা নামিয়ে নিয়ে তার মুখটা খুলে নিজের ইচ্ছা মত সুন্দর করে সাজিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরী সুস্বাদু ডাব~চিংড়ি ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি