এগ ফিংগার

স্ট্রিট ফুড #এগ*ফিংগার# একটি চটজলদি মজাদার মুচমুচে খাবার যা খেতে খুবই সুস্বাদু।
এগ ফিংগার
স্ট্রিট ফুড #এগ*ফিংগার# একটি চটজলদি মজাদার মুচমুচে খাবার যা খেতে খুবই সুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 4টে ডিম আর তাতে সামান্য নুন আর 1/2গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পাত্রে তেল ব্রাশ করে তাতে মিশ্রণটা ঢেলে দিতে হবে।
- 2
একটা বড় পাত্র/কড়াই- তে খানিকটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে সেই ডিমের মিশ্রণ রাখা পাত্রটা রেখে পাত্রটা ঢাকা দিয়ে কড়াইটাও ঢেকে দিতে হবে।সেটা 12- 15মিঃ মাঝারি আঁচে রেখে নামিয়ে নিয়ে আস্তে করে বের করে থালায় রেখে সরু আঙুলের মত করে কাটতে হবে ।
- 3
এবার একটি পাত্রে ময়দা, কর্ণফ্লাওয়ার, নুন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1টা ডিম দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।আর 1টা পাত্রে ব্রেডক্রাম্বস্ / বিস্কুটের গুঁড়ো নিয়ে রাখতে হবে।
- 4
এবার আগে থেকে কেটে রাখা টুকরো গুলো প্রথম -এ ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো / ব্রেডক্রাম্বস্-এ কোট করে নিতে হবে। এভাবে সবগুলো করে নিয়ে 1টা কড়ায় ছাঁকা তেলে লাল করে ওগুলো ভেজে নিতে হবে।
- 5
লাল করে সবগুলো ভেজে নেওয়ার পর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে মুচমুচে #এগ*_*ফিংগার#।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি