রান্নার নির্দেশ
- 1
প্রথমে গোটা মশলা গুলো মিক্সিতে পিষে নিন।
এবার কাঁচালঙ্কা,পেঁয়াজ, রসুন ও আদা মিক্সিতে পেষ্ট করে রাখুন। - 2
টকদই --এ জ) এবার মাংসের মধ্যে সব বাটা মশলা এবং -গুঁড়ো মশলা মেশানো টক দই ও নুন-চিনি দিয়ে মেরিনেট করুন। জল দিতে হবেনা।বেশি সময় ধরে মেরিনেট করলে মাংস নরম হয়।
- 3
ফ্রিজেও রাখতে পারেন বেশ কিছু সময়।
এবার মেরিনেট করা মাংস ও গোটা আলু প্রেসার কুকারে দিয়ে 2/3 টি সিটি দিন।খেয়াল রাখবেন রান্নার সময় আঁচ হালকা করে নিতে হবে। - 4
ভাত একটু শক্ত থাকতে নামিয়ে নিন। মশারির নেটে ঢেলে দিয়ে ভাত ঝরঝরে করে নিন।এবার দুধে ভেজানো জাফরান দিয়ে অথবা অতি সামান্য কামধেনু রঙ দিয়ে ভাত সামান্য ঝাঁকিয়ে নিন।
- 5
এবার সাজানোর অর্থাৎ লেয়ার বানানোর পর্যায়
একটি পাত্রে প্রথমে আন্দাজ মতো ভাত দিন। - 6
এইবার উনানে একটা তাওয়া রেখে কিংবা একটি ফুটন্ত জলের পাত্রের উপর বিরিয়ানির পাত্রটি বসিয়ে রাখুন 20 -- 25 মিনিট মতো। গরম গরম পরিবেশন করুন।
- 7
বিরিয়ানি ভাতের জন্য যা যা করতে হবে
চাল অন্তত এক ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন।
এবার একটিপাত্রে জল দিয়ে ফুটতে দিন।তাতে জল ঝরিয়ে চালগুলো দিয়ে দিন।ঐ সঙ্গে তেজপাতা ও নুন দিন।জলের পরিমাণ চাল অনুযায়ী দিতে হবে । - 8
তারপর রান্না করা মুরগির মাংসের কয়েকটি টুকরো, আলু এরপর পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তা ছড়িয়ে দিন।পুনরায় একইভাবে লেয়ার বানান।সবশেষে কেওড়ার জল ছড়িয়ে দিন।এবার 2 টেবিল চামচ দেশী ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি