রান্নার নির্দেশ
- 1
সব ক’টা সবজি ভালো করে ধুয়ে নিন। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিন। আদা আর রসুনের রস বার করে নিন। ছোট এলাচ, লবঙ্গ, জয়ত্রী, দারচিনি একসঙ্গে গ্রাইন্ড করে রেখে দিন। চাল জল ঝরিয়ে ঘণ্টাখানেকের জন্য রেখে দিন।
- 2
কেটে রাখা পেঁয়াজগুলোকে নিয়ে ঘিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না সোনালি রং আসে। এবার অর্ধেকটা ঘি সরিয়ে রেখে দিন।
- 3
বাকি রেখে দেওয়া ঘি গরম করে নিন। জল ঝরানো চালটা ঢেলে দিয়ে কম আঁচে 7-8 মিনিট রান্না করুন। এবার একটা ডেকচি নিয়ে এই চালটা রাখুন তার পর একটা স্তরে সবজিগুলো আর প্রন / চিংড়ি মাছ রাখুন।
- 4
বাকি ঘিতে আমন্ড, সবজি, আদা-রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, নুন, গরম মশলা, দই আর সমস্ত আনাজ দিয়ে ভাজতে থাকুন।
ভাজা হলে সরিয়ে রেখে দিন। - 5
তার উপরে আবার বাকি চালটা দিয়ে দিন। একদম উপরে কেওড়ার জল, মিষ্টি আতর দিয়ে দিন। আটা দিয়ে মুখটা বন্ধ করে 30 মিনিটের জন্য নিভন্ত আঁচে রাখুন ৷ 30 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি