কাঁচা আলু স্পেশাল ভিন্ন স্বাদের দেশী মুরগীর ঝোল

আলু কষে নিয়ে তো দেশী মুরগীর মাংস আগে খেয়েছেন। একবার এইভাবে খেয়ে দেখুন। সম্পূর্ণ ভিন্ন স্বাদের। একবার খেলে বারবার খেতে চাইবেন।
কাঁচা আলু স্পেশাল ভিন্ন স্বাদের দেশী মুরগীর ঝোল
আলু কষে নিয়ে তো দেশী মুরগীর মাংস আগে খেয়েছেন। একবার এইভাবে খেয়ে দেখুন। সম্পূর্ণ ভিন্ন স্বাদের। একবার খেলে বারবার খেতে চাইবেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দেশি চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে ৩০ মিনিট।
- 2
এরপর কড়াইতে ৪ টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে ২ টো শুকনো লংকা,
থেঁতো করা গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। - 3
এরপর পেঁয়াজ কুচি গুলো দিয়ে কিছুক্ষন ভেজে নিতে হবে। এরপর একে একে রসুন বাটা ও টমেটো দিয়ে নেড়ে নিয়ে আদা বাটা দিয়ে অল্প কষিয়ে নিতে হবে(৫মিনিট)।
- 4
এরপর এতে হলুদের গুঁঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, কাশ্মীরী লংকা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি।
- 5
এরপর এতে দেশী চিকেন টা দিয়ে ২/৩ মিনিট নেড়ে নিয়েই আগে থেকে নুন মাখিয়ে রাখা বড়ো করে কেটে রাখা আলু গুলো দিয়ে একইসাথে কষতে হবে ঢাকা দিয়ে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ঝোল অনুযায়ী জল দিয়ে দিতে হবে এবং পরিমান মতো নুন দিয়ে মাংস সেদ্ধ করতে হবে।
- 6
সবশেষে অনেকটা ধনেপাতা এবং থেঁতো করা ৪/৫টা গোলমরিচ ও একটু জৈত্রী গুঁড়ো দিয়ে ২/৩ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরী সমপূর্ণ ভিন্ন স্বাদে কাঁচা আলু দিয়ে দেশী মুরগীর ঝোল।
- 7
রেসিপিটিতে আলুর স্বাদ অসাধারণ লাগে। এবং আলু গুলো তুলতুলে নরম হয়ে যায়।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি