আলু দিয়ে মুরগির মাংস
#আলুর রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির মাংস টাকে টক দই আদা-রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে
- 2
কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে আলু গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে
- 3
তারপর আলোগুলো একটা পাত্রে তুলে নিতে হবে
- 4
এবার ওই তেলেই গোটা গরম মশলা ও সামান্য চিনি না ফোড়ন দিতে হবে, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে
- 5
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো কুচি ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করতে হবে
- 6
তারপর সব গুঁড়ো মশলা ও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে
- 7
এবার মেরিনেট করা মাংস দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে
- 8
মাংস কষানো থেকে তেল ছারলে পরিমাণমতো জল দিয়ে দিতে হবে
- 9
তারপর পরিমাণমতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংস আর আলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে
- 10
মাংস আলু ভালো সেদ্ধ হয়ে গেলে ঝোল টা ঘন হয়ে আসলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস টা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 11
তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে সাদা ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি