ড্রাই চিলি চিকেন

Barsha Mondal @cook_16162506
এই সুস্বাদু চাইনিজ পদটি প্রায় সবার পছন্দের । #স্বাদেআহ্লাদ এ ভরা একটি চাইনিজ স্টাটার ।
ড্রাই চিলি চিকেন
এই সুস্বাদু চাইনিজ পদটি প্রায় সবার পছন্দের । #স্বাদেআহ্লাদ এ ভরা একটি চাইনিজ স্টাটার ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে চিকেন পিস দিয়ে তাতে ডিম, গোলমরিচের গুড়ো, নুন, কর্ণফ্লাওয়ার, ময়দা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ভিনিগার দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 2
এবার গরম ডুবো তেলে একটা একটা করে ভেজে নিতে হবে । (3 মিনিটের জন্য ভাজতে হবে)
- 3
এবার কড়াই এ 3 চামচ তেল দিয়ে তাতে রসুন, আদা আর লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে।
- 4
এবার ক্যপসিকাম এর টুকরো দিয়ে, সব সস্ ও ফুড কালার / খাবারের রঙ টা দিয়ে দিতে হবে ।
- 5
এবার 1 কাপ জলে কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে ।
- 6
পেঁয়াজ এর টুকরো গুলো দিয়ে তাতে চিকেন দিয়ে নেড়ে চিলি অয়েল দিয়ে নামিয়ে নিলেই রেডি - ড্রাই চিলি চিকেন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8542066




মন্তব্যগুলি