তুলতুলে নরম রসগোল্লা
#গ্রীষ্মকালীন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
দুধ ভাল করে ফুটতে দিতে দিন।
- 2
এবার দুধ ফুটতে শুরু করলে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিন।
- 3
ছানা ঠান্ডা করে ছেঁকে নিন। এবার একটু জল দিয়ে ছানা ভালো মতো ধুয়ে নিন। একটা মসলিন কাপড়ের ওপর ছানা দিয়ে কাপড় টা ভালো করে বেঁধে ঝুলিয়ে রেখে দিন যতক্ষণ না পুরো জল ঝরানো হয়।
- 4
এবার একটা বড় থালা তে ছানা রেখে সমানে ময়দা মাখার মতন মাখতে থাকুন।যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে তেল তেল হচ্ছে।
- 5
এবার চিনি ও জল মিশিয়ে ফুটতে দিতে হবে অন্য একটা বড় পাত্রে। চিনি র রস ফুটতে শুরু করলে এতে এলাচ গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে রাখুন।
- 6
মাখা ছানা থেকে ছোট্ট ছোট্ট নিটোল বল বানিয়ে নিন। এবার গরম রসে ফেলুন। মিনিট দশেক ফুটতে দিতে হবে। এবার মিনিট দশেক পর দেখবেন কি সুন্দর ভাবে রস ঢুকে ছানা র বল গুলো ফুলে উঠছে। আপনার রসগোল্লা একদম তৈরি। এবার ঠান্ডা করে অথবা গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8603760




মন্তব্যগুলি