রান্নার নির্দেশ
- 1
ময়দা বাটার সামান্য নুন দিয়ে ময়াম দিয়ে তাতে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10-15মিনিট।
- 2
এবার গ্যাস জ্বালিয়ে একটা প্যানে 3চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভাজা হলে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি পরিমান মতো নুন আর জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। ডিমের সাথে মশলাটা হালকা করে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে ডিম না ভেঙ্গে যায়। এরপর গরম মশলা গুঁড়ো আর চাটমশলা গুড়ো দিয়ে নেড়ে ডিম সহ মশলা টা নামিয়ে রাখতে হবে।
- 3
এবার ময়দার মন্ড থেকে মাঝারি সাইজের লেচি কেটে রুটির মতো বেলে নিয়ে একটু তেল বলিয়ে উপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে রুটির দুপাশ মুড়ে আরার বেলে নিতে হবে।একই ভাবে আবার বেলে নিতে হবে। এবার চৌকো আকারে কেটে নিয়ে তার উপরে প্রথমে একটু করে মশলা দিয়ে মশলার উপরে একটা করে ডিমের টুকরো দিয়ে রুটিটার চারপাশ মুড়ে দিতে হবে। মোড়ার জন্য জল লাগিয়ে মুড়লে ভালো হয় তাতে খুলে যাওয়ার ভয় থাকে না।
- 4
এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে 4চামচ তেল দিয়ে বানিয়ে রাখা এগ পাফ্গুলোর উপরে একটু সাদা ব্রাস করে কুকার ভালো করে গরম করে অল্প তেল দিয়ে পাফ্গুলো কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে (সিটিটা খুলে রাখতে হবে)। এবার কুকার বন্ধ করে কম আঁচে 12-15মিনিট রেখে ঢাকনা খুলে দেখতে হবে পাফ্গুলোর সব দিক হালকা ব্রাউন হয়েছে কিনা দেখতে হবে। যদি না হয় তাহলে সবদিক আর একটু ভালো করে ভেজে নিতে হবে।
- 5
এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরী মুখরোচক এগ পাফ্। একটা পরিবেশনের পাত্রে রেখে টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি