মাটন কিমা স্টাফড পটেটো বাটারফ্লাই।

#কস্তুরীর_কিচেন। এটি একটি সান্ধ্যকালীন স্ন্যাক্স রেসিপি। এই রান্নাটি আমি মাইক্রোওভেনে বানিয়েছি, কিন্তু এটি প্যানেও শ্যালো ফ্রাই করে নেওয়া যাবে। এই স্ন্যাক্স টি যেমন সান্ধ্যকালীন হিসাবেও খাওয়া যায়, তেমনই কোনো কিটি পার্টির স্ন্যানক্স হিসাবে দারুন আকর্ষণী। প্রস্তুতির সময় - ১৫ মিনিট আর মাইক্রোওভেনে রান্নার জন্য মাত্র ৫ মিনিট লাগবে। ৩-৪ জনের মধ্যে পরিবেশন করা যাবে।

রান্নার নির্দেশ
- 1
মাটন টা ভিনিগারে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে।
- 2
এবারে ফ্রায়িংপ্যানে ২ চামচ তেল গরম করে তাতে বাটা পেঁয়াজ - আদা - লংকা - রসুন দিয়ে নেড়ে কষতে হবে।
- 3
এবারে ভিনিগারে ভেজানো মাটন দিয়ে কষতে হবে প্রায় ৩ মিনিট।
- 4
এবারে নুন,হলুদ, কাশ্মীরি লংকা গুঁড়ো দিয়ে কষাতে হবে, আর মাঝে মাঝে অল্প অল্প জলের ছিটে দিয়ে দিয়ে কষিয়ে মাটন টা সেদ্ধ করতে হবে।
- 5
এখন বাকি শাহি গরমমশলা, ধনেপাতাকুচি, আর ময়দা দিয়ে কষানো কিমা টা একদম শুকনো করে নিয়ে গ্যাস অফ করে কিমার স্টাফ বানিয়ে নিতে হবে। (কোনো রকম জল জলে ভাব কিমার পুরে যেন না থাকে)
- 6
এবারে আলুর খোসা ছাড়িয়ে একদম পাতলা স্লাইসে লম্বাটে গোল করে কেটে নিতে হবে।
- 7
এবারে একটা বেকিং ট্রে তে বাকি ১ চামচ তেল মাখিয়ে নিয়ে আলুর স্লাইস গুলি সাজিয়ে নিতে হবে।
- 8
এবারে কিমার পুর টা একটু লম্বাটে ভাবে গড়ে নিয়ে আলুর স্লাইসের মাঝে বসাতে হবে।
- 9
এখন আগে থেকে জলে ভেজানো টুথপিক একটা করে নিয়ে আলুর স্লাইসের একদিক থেকে আর একদিক অবধি কিমার পুরকে ভেদ করে গেঁথে দিতে হবে এমন ভাবে যাতে দেখতে সেগুলোকে মনে হয় পাখনা মেলা প্রজাপতি।
- 10
মাইক্রোওভেন আগে থেকে প্রীহিট করতে হবে ১৮০° তে ৪ মিনিটের জন্য। এরপর ২০০° তাপমাত্রায় কনভেকসন মোডে ৫ মিনিটের জন্য বেক করতে হবে মাটন কিমা স্টাফড পটেটো বাটারফ্লাই গুলি।
- 11
নিজেদের পছন্দসই সস ও স্যালাডের সাথে পরিবেশন করতে হবে মাটন কিমা স্টাফড পটেটো বাটারফ্লাই গরম গরম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)