ছানার পায়েস

#উদ্বৃত্ত রেসিপি। দুধ কেটে গেলে আর চিন্তা নেই । বানিয়ে ফেলুন দারুন সুস্বাদু ছানার পায়েস।
ছানার পায়েস
#উদ্বৃত্ত রেসিপি। দুধ কেটে গেলে আর চিন্তা নেই । বানিয়ে ফেলুন দারুন সুস্বাদু ছানার পায়েস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভালো করে ছানার জল ঝরিয়ে নিতে হবে।
- 2
এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিতে হবে।ঘন ঘন নাড়তে হবে যাতে পাত্রের তলায় ধরে না যায়। দুধ যখন অর্ধেক হয়ে আসবে তখন তাতে স্বাদ অনুযায়ী চিনি আর থেঁতো এলাচ মিশিয়ে দিতে হবে।এরপর আরো খানিকক্ষণ জ্বাল দিতে হবে।
- 3
কারণ চিনি মেশালে তার খানিকটা জল ছাড়বে। দুধ একদম ঘন হয়ে এলে তাতে কুচোনো কাজুবাদাম দিতে হবে।আর ছানা টা হাত দিয়ে একটু ঝুরো ঝুরো করে নিয়ে দুধে মেশাতে হবে। এবার ঢিমে আঁচে মিনিট তিনেক ফুটিয়ে নিয়ে গ্যাস নিভিয়ে দিয়ে একটু ঠাণ্ডা করে নিতে হবে।
- 4
পরিবেশনের পাত্রে ঢেলে উপর থেকে কাজুবাদাম কিসমিস ছড়িয়ে দিলেই তৈরি ছানার পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি