দই সর্ষে চিংড়ি

Tanusree Banerjee @cook_16709571
#কারি এবং গ্রেভি
চিংড়ি মাছের অনেক পদের মধ্যে এটা আমার বড্ড বেশি প্রিয়।এটা আমার মায়ের থেকে শেখা। আজ আমি তোমাদের শেখাই। ভাত ও রুটি ছাড়াও এটা পরোটার সঙ্গে পোলাও এর সঙ্গে জমে যায়।
দই সর্ষে চিংড়ি
#কারি এবং গ্রেভি
চিংড়ি মাছের অনেক পদের মধ্যে এটা আমার বড্ড বেশি প্রিয়।এটা আমার মায়ের থেকে শেখা। আজ আমি তোমাদের শেখাই। ভাত ও রুটি ছাড়াও এটা পরোটার সঙ্গে পোলাও এর সঙ্গে জমে যায়।
রান্নার নির্দেশ
- 1
দই ফেটিয়ে নিয়ে তাতে সরষে বাটা মেশাতে হবে। পেঁয়াজ লঙ্কা রসুন বেটে নিতে হবে।
- 2
কড়াই তে সরষে তেল গরম করে মাছ ভেজে নিতে হবে।
- 3
ঐ তেলে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা দিয়ে কষতে হবে। এবার মাছ দিয়ে টক দই আর সরষে বাটা মেশাতে হবে।দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার সব মশলা ও নুন দিয়ে কষাতে হবে।এরপরে পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 4
হয়ে এলে ইচ্ছে মতো গ্রেভি রেখে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9507669

মন্তব্যগুলি