রান্নার নির্দেশ
- 1
সব সবজি গুলো কেটে সেদ্ধ করে নিন
- 2
এবার ভালো করে চটকে নিয়ে এতে নুন, আদা বাটা, গরম মসলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন
- 3
কর্নফ্লাওয়ার গুঁড়ো মিশিয়ে কোপ্তা বানিয়ে ফেলুন এবং ভেজে তুলে নিন
- 4
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ফোঁড়ন দিন
- 5
টমেটো, আদা ও কাজুবাদাম কিসমিস বেটে নিন
- 6
তেল গরম হলে মশলা দিয়ে ভালো করে ভাজুন
- 7
নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 8
জল দিয়ে ফুটতে দিন এবং কোপ্তা গুলো দিয়ে দিন, গ্রেভি ঘন হয়ে গেলে নামিয়ে নিন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9509815




মন্তব্যগুলি