রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলোকে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 2
তারপর কড়াইতে সরষের তেল গরম করে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 3
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজবাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 4
তারপর টমেটো দিয়ে আরও দু-তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে
- 5
তারপর সব গুঁড়ো মসলা ও সামান্য একটু জল দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে
- 6
মসলা কষানো হয়ে গেলে এক কাপ জল দিয়ে আরও 4/5 মিনিটের জন্য হতে দিতে হবে
- 7
4/5 মিনিট পর ভেজে রাখা চিংড়ি মাছ, পরিমান মত নুন কাঁচা লঙ্কা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট হতে দিতে হবে
- 8
গ্রেভিটা ঘন হয়ে এলে উপর থেকে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9513263















মন্তব্যগুলি