কুমড়ো মুগের ডাল দিয়ে পাতলা মাছের ঝোল
#ঐতিয্যগত বাঙালি রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কুমড়ো বাদে সব সবজি অল্প ভাপিয়ে নেব।
- 2
তার পর গ্যাস জেলে কড়াই বসাব ।তাতে অল্প তেল দেব।
- 3
তেল গরম হলে মাছ গুলো অল্প নুন আর হলুদ মাখিয়ে তেলে ছেরে দেব।
- 4
মাছ গুলো হালকা ভেজে তুলে রাখব।
- 5
এবার ওই তেলেতেই গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব।
- 6
তার পর কুমড়ো দেব ।অল্প নেড়ে চেড়ে সব ভাপানো সবজি গুলো দেব ।আর নেড়ে নেব।
- 7
এবার এর মধ্যে ভেজানো মুগের ডাল,আদা বাটা, জিরে বাটা,মৌরি বাটা,হলুদ,টমেটো আর আন্দাজ মতোন নুন দেব ।
- 8
ভাল করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব।এটি একটু পাতলা ঝোল হবে।
- 9
জলটা ফুটলে মাছ গুলো দিয়ে দেব।আর ঢাকা দেব ।
- 10
১৫মিনিট পর ঢাকা খুলে দেখব আমাদের কুমড়ো মুগের ডাল দিয়ে মাছের পাতলা ঝোল রেডি।
- 11
গরম ভাতে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9602757







মন্তব্যগুলি