চিতই পিঠা
#ঐতিহ্যগত বাঙালি রান্না ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল টা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 5-6 ঘন্টা ।
- 2
এবার নারিকেল কুড়িয়ে নিতে হবে।
- 3
এবার চাল টা বেটে নিতে হবে।
- 4
নারিকেল বেটে নিতে হবে
- 5
চালবাটা আর নারিকেল বাটা মিশিয়ে 2 ঘণ্টা রাখতে হবে।
- 6
চিনি ও নুন মেশাতে হবে চাল ও নারকেল বাটার মিশ্রণে।
- 7
এবার একটা গভীর কড়াইতে তেল মাখিয়ে নিয়ে ভালো করে গরম করে নিতে হবে।
- 8
বড়ো হাতায় করে মিশ্রণ থেকে মালপোয়ার মতো করে দিয়ে ঢাকা দিতে হবে।
- 9
একটু পরে পিঠের ওপরে একটু করে ছানা দিতে হবে।
- 10
আবার ঢাকা দিতে হবে।
- 11
2-3 মিনিট পর দেখে নিতে হবে।
- 12
একই ভাবে সব পিঠে গুলো বানিয়ে নিতে হবে।
- 13
গরম পিঠে গুড় দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9671368




মন্তব্যগুলি