চিচিঙ্গা পোস্ত
#ঐতিয্যগত বাঙালি রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিচিঙ্গা ধুয়ে কেটে অল্প নুন মাখিয়ে রেখে দেব ।
- 2
এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দেব।তেল গরম হলে টুকরো করা আলু গুলো হালকা লাল করে ভাজব ।
- 3
তার পর আলুর মধ্যেই পোস্ত বাটা দেব।তার পর ভাল করে নেরে চেরে তুলে রাখব ।
- 4
তার পর আবার কড়াইতে তেল দেব।তেল গরম হলে কালোজিরে আর কাচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা গুলো দেব।
- 5
ভাল করে নেড়েচেড়ে ঢাকা দেব।একটু নরম হলে আলু পোস্ত টা ওতে দিয়ে দেব।
- 6
তার পর অল্প হলুদ আর আন্দাজ মতোন নুন আর চিনি দেব।নেড়ে নিয়ে অল্প জল দেব ।তার পর ১০মিনিট ঢাকা দেব ।
- 7
১০মিনিট পর ঢাকা খুলে দেখব জল কমে গেছে আর শুকনো শুকনো হলে গ্যাস বন্ধ করব ।
- 8
হয়ে গেল চিচিঙ্গা পোস্ত ।গরম ভাতে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9686565





মন্তব্যগুলি