রাঢ় অঞ্চলের ডিংলির(কুমড়ো)খিচুড়ি

Ramala Mukherjee @cook_17359204
#ঐতিহ্যগত বাঙালি রেসিপি
পশ্চিম বংগের রাঢ় অঞ্চলের বীরভূম জেলায় আমার
শ্বশুরবাড়ির লাল মাটিতে কুমড়ো,শশা এসবই বেশি হয়।আমার শাশুড়ি মায়ের কাছে কুমড়োর খিচুড়ির রেসিপিটি শিখেছি।
রাঢ় অঞ্চলের ডিংলির(কুমড়ো)খিচুড়ি
#ঐতিহ্যগত বাঙালি রেসিপি
পশ্চিম বংগের রাঢ় অঞ্চলের বীরভূম জেলায় আমার
শ্বশুরবাড়ির লাল মাটিতে কুমড়ো,শশা এসবই বেশি হয়।আমার শাশুড়ি মায়ের কাছে কুমড়োর খিচুড়ির রেসিপিটি শিখেছি।
রান্নার নির্দেশ
- 1
চাল ও ডাল ধুয়ে রাখুন।
- 2
কুমড়ো,লেবু, কাঁচালঙ্কা ও টমেটো কুটে রাখুন।
- 3
ওভেনে কড়া চাপিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন।
- 4
ডাল ঐ কড়াতে ভেজে নিন।
- 5
এবার চাল ও আদার পেষ্ট,ধনে জিরে,লঙ্কা গুঁড়ো ঐ কড়াতে দিয়ে ভাজুন।
- 6
জল দিয়ে নুন,হলুদ দিন।একটু সেদ্ধ হলে টমেটো,কাঁচালঙ্কা দিন।
- 7
কুমড়ো অল্প আর একটা পাত্রে ভেজে কড়াইয়ে ঢালুন।
- 8
চাল,ডাল ভালোভাবে সেদ্ধ হলে ঘি,গরম মশলা,চিনি,লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9703012

















মন্তব্যগুলি