আম রসে কাতলা

#বাঙালির_রন্ধনশালা
#মাছে_ভাতে_বাঙালি
কাঁচা আম দিয়ে মাছের অনেক রেসিপি আমরা ট্রাই করেছি। একবার পাকা আম দিয়েও মাছের রেসিপি ট্রাই করে দেখুন আশা করি ভাল লাগবে।
এই রেসিপি ও আরো অনেক রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল Bong delicacies কে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রেসিপি লিংক👇
https://youtu.be/qbzVq72Cp6s
আম রসে কাতলা
#বাঙালির_রন্ধনশালা
#মাছে_ভাতে_বাঙালি
কাঁচা আম দিয়ে মাছের অনেক রেসিপি আমরা ট্রাই করেছি। একবার পাকা আম দিয়েও মাছের রেসিপি ট্রাই করে দেখুন আশা করি ভাল লাগবে।
এই রেসিপি ও আরো অনেক রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল Bong delicacies কে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রেসিপি লিংক👇
https://youtu.be/qbzVq72Cp6s
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই কাতলা মাছের টুকরোগুলো কে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে মাছ গুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখবো।
- 2
এবার পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে নেব।
- 3
এবার কড়াইয়ে আরেকটু সরষে তেল গরম করে থেঁতো করে রাখা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে এই ফোড়ন টাকে সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। ফোড়ন টা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি আর পেঁয়াজ এ লাল রং ধরা অব্দি ভেজে নেব।
- 4
পেঁয়াজটা লাল রং ধরলেই দিয়ে দেব পোস্ত বাটা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদমতো নুন। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পোস্তর কাঁচা গন্ধ চলে যাওয়া ওবদি আর তেল ছেড়ে আসা অব্দি।
- 5
পোস্ত টা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপ মতন জল। এটাতে খুব একটা পাতলা গ্রেভি হয়না গারো ধরণেরই গ্রেভি হয় সেই বুঝে জলটা দিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল টাকে একটু ফুটে উঠতে দেব।
- 6
ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। হালকা হাতে মিলিয়ে নেবো। এবার গ্যাসের আঁচ টাকে মিডিয়ামে করে দেবো আর ঝোলটা একটু ঘন হয়ে আসা অব্দি অপেক্ষা করব।
- 7
ঝোলটা ঘন হয়ে আসলে দিয়ে দেব পাকা আমের ক্বাথ । ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচ টাকে একদম লো তে করে দেব আর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। রেডি হয়ে গেল আম রসে কাতলা।
- 8
গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইস এর সঙ্গে পরিবেশন করুন দারুন লাগবে খেতে।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি