ক্রিস্পি ফ্রায়েড চিকেন স্টিক।
#পার্টি স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লম্বা করে কাটা চিকেন গুলো ভাল করে ধুয়ে জল ঝরাতে দেব।
- 2
তার পর একটা বাটিতে চিকেন গুলো নেব।তাতে একে একে লেবুর রস, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কার কুচি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে গুঁড়ো,গরম মশলার গুরো, ফুড কালার, কর্ন ফ্লাওয়ার, বেসন আর আন্দাজ মতোন নুন দিয়ে ভাল করে মেখে নেব।তার পর অল্প তেল দেব আবার ভাল করে মেশাব।
- 3
তার পর ১ ঘন্টা ঢাকা দিয়ে রাখব।তার পর গ্যাস জ্বেলে ফ্রাই প্যান বসালাম তাতে আন্দাজ মতোন তেল দেব ভাজার জন্য ।
- 4
এবার তেল গরম হলে এক এটা চিকেনের স্টিক ছেড়ে দেব।তার পর কম আঁচে ভাজব।ভাজা হলে তুলে নেব।
- 5
তাহলে হয়ে গেল ক্রিস্পি ফ্রায়েড চিকেন স্টিক। এবার গরম গরম পরিবেশন করুন সস দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9789076







মন্তব্যগুলি