চিকেন বটি কাবাব

#পার্টি_স্ন্যাক্স
সব রকম পার্টিতে আমরা এই স্ন্যাক্স টা বানাতে পারি । খেতে খুবই সুস্বাধু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় । খুব সফ্ট আর টেস্টি খেতে ।
চিকেন বটি কাবাব
#পার্টি_স্ন্যাক্স
সব রকম পার্টিতে আমরা এই স্ন্যাক্স টা বানাতে পারি । খেতে খুবই সুস্বাধু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় । খুব সফ্ট আর টেস্টি খেতে ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন কে মাঝারি সাইজে কেটে নিলাম । তারপর তারমধ্যে লেবুর রস, নুন, আদা, রসুন বাটা মেশালাম ।
- 2
তারপর তারমধ্যে সব মসলা দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, হলুদ গুঁড়ো,দই আর তেল সব কিছু দিয়ে চিকেনকে ভালো করে মাখলাম । ম্যারিনেট করে ৪-৫ ঘন্টা রেখে দিলাম ফ্রীজ এর মধ্যে ।
- 3
প্রায় ৫ ঘন্টা পর ফ্রীজ থেকে নামিয়ে নিলাম । এরপর ওটিজি কে ৫ মিনিট এর জন্য প্রিহিট করতে দিলাম । তারপর ওটিজি ট্রে এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম ।
- 4
আর চিকেনের পিস গুলো একটা একটা করে ট্রে এর মধ্যে সাজিয়ে দিলাম । ওটিজি ৫ মিনিট প্রিহিট করে ট্রে টা ওটিজির মধ্যে ভোরে দিলাম । ২৩০ ডিগ্রি তে ২০ মিনিট এর জন্য বেক করতে দিলাম ।
- 5
২০ মিনিট পর ওটিজির বেল বাজলে ওটিজি বন্ধ করে ট্রে টা নাবিয়ে নিলাম । তাহলেই তৈরি হয়ে গেলো চিকেন বটি কাবাব । আমি এটা ওটিজি তে করেছি তোমরা চাইলে এটা গ্যাস এ বা মাইক্রো ওভেনে করতে পারো । গ্যাসে করতে হলে গ্যাসের মধ্যে একটা টাওয়া বসাতে হবে তারমধ্যে তেল বা বাটার মাখিয়ে চিকেনের পিস গুলো কাঠের কাবাব স্টিক এর মধ্যে গেথে টাওয়া আর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ৫-১০ মিনিট সেকে নিলে হবে । আর মাইক্রো ওভেন বানাতে গেলে ২০০ ডিগ্রি তে ২০- ২৫ মিনিট এর জন্য বেক করতে হবে । তোমাদের সুবিধার জন্য আমি সব রকম ভাবে বানানোর পদ্ধতি
- 6
গরম গরম চিকেন বটি কাবাব সুন্দর করে পরিবেশন করলাম ।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি