স্টাফ্ড ম্যাংগো কুলফি
গরমে মন ভরে যায়
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ কে ছোট এলাচ গুঁড়ো দিয়ে জাল দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে।ওর মধ্যে এবার চিনি দেবো।দুধ ঘন হলে গ্রেট করা খোয়া ক্ষীর দেবো ভালো করে রাবরি বানিয়ে নিতে হবে। আমের ভেতর স্টাফ করার জন্য।
- 2
এবার আম ধুয়ে শুধু মাথার কাছটা একটু কেটে নিতে হবে। তারপর একটা ছুড়ি দিয়ে ভেতর থেকে আস্তে আস্তে ঘুরিয়ে আঠি বার করে নিতে হবে। এবার ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বাবরি টা দিয়ে দেব। মুখটা আবার বন্ধ করে দেব, কেটে রাখা আম দিয়ে। তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত।
- 3
পরদিন পরিবেশন করার আগে আম টা ডিপ ফ্রিজ থেকে বের করে, খোসা ছাড়িয়ে ছুড়ি দিয়ে পিস পিস করে কেটে ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9804862









মন্তব্যগুলি