ম্যাঙ্গো আইস্ক্রিম

#বিট দ্য হিট গরমের দিনে আইস্ক্রিম খেতে আমরা ছোটো বড় সবাই ভালোবাসি। আবার গরমের ফলের রাজা হল আম। সেই আম দিয়েই আইস্ক্রিম, ঘরেই যে কোন ব্রান্ডেড আইস্ক্রিমের স্বাদে তৈরি করলে বাচ্চা বড় সকলেই খুশি হবে।
ম্যাঙ্গো আইস্ক্রিম
#বিট দ্য হিট গরমের দিনে আইস্ক্রিম খেতে আমরা ছোটো বড় সবাই ভালোবাসি। আবার গরমের ফলের রাজা হল আম। সেই আম দিয়েই আইস্ক্রিম, ঘরেই যে কোন ব্রান্ডেড আইস্ক্রিমের স্বাদে তৈরি করলে বাচ্চা বড় সকলেই খুশি হবে।
রান্নার নির্দেশ
- 1
একটা পাকা আমকে কেটে নিয়ে তার পাল্প বানিয়ে নিতে হবে ১/৩ কাপ চিনি দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে।(আমের মিষ্টত্বের উপর সুগারের পরিমাপ কম/বেশি হবে)
- 2
অন্য একটা আম ছোটো টুকরো করে কেটে ডিপ ফ্রিজে ৩০ মিনিট রেখে ফ্রোজেন করতে হবে।
- 3
হুইপিং ক্রিম হ্যান্ড মিক্সার দিয়ে হুইপ করতে হবে বারে বারে ১ চামচ করে মোট ৩ চামচ চিনি গুড়ো দিয়ে, যতক্ষন না অবধি স্টিফ ফোম তৈরি হচ্ছে।
- 4
স্টিফ ফোম তৈরি হয়ে গেলে কাট এন্ড ফোল্ড মেথডে কন্ডেন্সড মিল্ক মিশিয়ে আমের পাল্প টাও মিশিয়ে নিতে হবে।
- 5
এখন ফ্রিজ করা আমের টুকরো গুলি এই মিশ্রনে ঢেলে মিশিয়ে নিতে হবে।
- 6
এরপরে একটা এয়ার টাইট বক্সে মিশ্রণ টা ঢেলে ঊপরে ফয়েল ঢাকা দিয়ে বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে ৩ -৪ ঘন্টা রাখতে হবে প্রথমে।
- 7
৩-৪ ঘন্টা পরে বক্স আনর্যাপ করে মিশ্রন টা চামচ দিয়ে উলটে পালটে ঘেটে নিতে হবে।
- 8
আবার আগের মতই ফয়েল র্যাপ করে, ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সারা রাত্রির জন্য ম্যাঙ্গো আইস্ক্রিম সেট করতে হবে।
- 9
আইস্ক্রিম সেট হয়ে গেলে স্কুপার দিয়ে স্কুপ করে আইস্ক্রিমের বোলে সার্ভ করতে হবে নিজের পছন্দমতো সাজিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি