ওরিও চকোলেট বল

#আগুন বিহীন রান্না
ভিডিও রেসিপি লিংক 👉 https://youtu.be/cVAvakk8Q-8
ওরিও চকোলেট বল
#আগুন বিহীন রান্না
ভিডিও রেসিপি লিংক 👉 https://youtu.be/cVAvakk8Q-8
রান্নার নির্দেশ
- 1
একটা মিক্সিং জারের মধ্যে ওরিও বিস্কুট গুলো কে দিয়ে একদম মিহি করে গুঁড়িয়ে নিতে হবে।
- 2
এইবার গুঁড়ো চকলেট বিস্কুট গুলো কে অল্প দুধ দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যেইভাবে আটা বা ময়দা মাখা হয়।
- 3
এইবার ওই চকোলেট মণ্ড থেকে ছোট ছোট বল এর আকারে লাড্ডু শেপ এ গড়ে নিতে হবে। এইভাবে সমস্ত চকোলেট মণ্ড থেকে ছোট ছোট বল এর মত লাড্ডু বানিয়ে নিতে হবে।
- 4
হোয়াইট চকলেট মাইক্রো অভেনে 30 সেকেন্ড এর জন্যে মেল্ট করে পাতলা করে নিতে হবে। এইবার একে একে একেকটা চকোলেট বল এর লাড্ডু নিয়ে, হোয়াইট চকলেট এ ডুবিয়ে নিতে হবে। একটি কাটা চামচ এর সাহায্যে বাড়তি চকলেট ড্রপ করিয়ে একটি প্লেট এ রেখে দিতে হবে। এইভাবে সমস্ত চকলেট লাড্ডু গুলো কে মেল্ট করা হোয়াইট চকলেটে ডিপ করে নিতে হবে।
- 5
ওপর থেকে অল্প রেইনবো স্প্রিংকলে ছড়িয়ে দিয়ে 10 মিনিট এর জন্যে ফ্রিজ এ রেখে সেট করে নিলেই রেডি, নো বেক চকোলেট ওরিও বলস।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি