চিকেন চিলি রোস্ট (Chicken chilli roast recipe in Bengali)

Luna Bose @khanawithluna
চিকেন চিলি রোস্ট (Chicken chilli roast recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি মিক্সিং বোলে গোলমরিচ, লঙ্কা ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এই মশলায় চিকেন ম্যারিনেট করুন 1 ঘণ্টা।
- 2
কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা ও রসুন গ্রাইন্ডারে মোটা করে বেটে নিন।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, কারি পাতা ও স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ বাদামি হলে লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন। ভাজা হলে টমেটো যোগ করুন।
- 4
টমেটো নরম হলে ম্যারিনেট করা চিকেন মিশিয়ে দিয়ে ভাজুন। তারপর ঢেকে রান্না করুন। চিকেন 80% সেদ্ধ হলে নুন মিশিয়ে দিয়ে আবার ঢেকে রান্না করুন। চিকেন রান্না হলে সয় সস মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। ধনে পাতা ছড়িয়ে দিন।
- 5
রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15364452















মন্তব্যগুলি (25)