চালের পায়েস

সাদা পায়েস বা ঘন দুধের পায়েস আমার খুব পছন্দের।আজ রেসিপি টি শেয়ার করছি।
চালের পায়েস
সাদা পায়েস বা ঘন দুধের পায়েস আমার খুব পছন্দের।আজ রেসিপি টি শেয়ার করছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সুগন্ধি পোলাও এর চাল ভালো করে ধুয়ে চালের প্রায় ডাবল পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ৩০ মিনিট।
- 2
এবারে একটি বাড়িতে দুই লিটার তরল দুধ জ্বাল দিয়ে নিবো। দুধ জ্বাল হয়ে গেলে লো আঁচে দুধ ফুটিয়ে নিবো বেশ খানিকক্ষণ।যতক্ষণ না পর্যন্ত দুধ ফুটে ঘন হয়ে আসে।মানে ২ লিটার দুধ যতক্ষণ পর্যন্ত ১ লিটার দুধ হয়ে না যায়,ততক্ষণ দুধ ফুটিয়ে নিবো।সাথে দিয়ে দিবো, তেজপাতা, দারুচিনি, এলাচ।
- 3
এবারে দুধ ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চাল টা দিয়ে দিবো।সেই জন্য চাল টা একটা ঝাঝড়ি তে নিয়ে পানি ঝরিয়ে হাত দিয়ে কচলে চাল টা ভেঙে নিবো। যেহেতু চাল প্রায় ৩০ মিনিট পানি তে ভিজিয়ে নেয়া হয়েছে,তাই চাল বেশ নরম হয়ে গেছে।হাত দিয়ে কচলে দিলেই ভেঙে যাবে।আর পায়েসে চাল ভেঙে দিলেই দেখতে দারুন দেখায়,খেতেও ভালো লাগে।
- 4
এবারে দুধের সাথে চাল দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো,১চিমটি লবণ দিয়ে দিবো,লবণ চাল দ্রুত সিদ্ধ হতে সাহায্য করবে আর স্বাদ এও ব্যালেন্স আনবে। এবারে অনবরত দুধের সাথে চাল মিশিয়ে নাড়তে থাকবো,
যতক্ষণ পর্যন্ত চালে বলক না আসে।চালে বলক আসলেই চুলার আঁচ কমিয়ে দিবো, এবং অনবরত নেড়েচেড়ে নিবো।চাল ৮০ ভাগ সিদ্ধ হয়ে এলেই এর সাথে পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে নিবো। এবং অনবরত নেড়েচেড়ে নিবো।চিনি পুরোপুরি গলে গেলে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিবো। - 5
পায়েস ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যায়।তাই একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিবো।চাইলে শীতের আমেজে গরম গরম পায়েস সার্ভ করবো।এমনিতে ফ্রিজে রেখে পায়েস ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে আমার।
তবে তার যেরকম ভালো লাগে খেতে পারেন, ঠান্ডা কিংবা গরম।
কিছু কিসমিস ছড়িয়ে খুব সাধারণ ভাবেই উপস্থাপন করা যায় এই অসাধারণ ঘন দুধের পায়েস।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)