কদম ফুল মোমো।

প্রাচ্য দেশে মোমো একটি সুস্বাদু স্বাস্থ্যকর খাবার। ওরা কাঁচা মাছ বা মাংস দিয়ে পুর দেয়। কিন্তু যেহেতু এটি ভাপে তৈরী হয় তাই কাঁচা পুর ব্যবহার করতে আমি সাচ্ছন্দ্য বোধ করি না। তাই আমি সিদ্ধ মাছ ব্যবহার করেছি তবে নতুনত্ব এনেছি এর আবরনে! আপনারা মাছ, মাংস, সবজী যে কোন কিছু দিয়ে ই পুর বানাতে পারেন। আর আমি এটা আমাদের দেশী স্টাইলে বানিয়েছি, কোন চাইনীজ সস ব্যবহার করিনি।

রান্নার নির্দেশ
- 1
যে কোন বড় মাছ যেমন রুই, তেলাপিয়া বা সমুদ্রের মাছ অল্প লবন ও হলুদ মাখিয়ে অল্প আঁচে সিদ্ধ করে কাঁটা বেছে নিন। মাছ ভালো করে চটকে নিন বা ব্লেন্ড করে নিন।পেঁয়াজ ও অন্যান্য কুচি করা জিনিসগুলো থেতো করে নিন। (চাইলে আপনারা মাছ সামান্য তেলে পেঁয়াজ ইত্যাদি দিয়ে সামান্য ভেজে নিতে পারেন।) এবার সবকিছু প্রয়োজনীয় লবন দিয়ে মেখে নিন।
- 2
- 3
বাসমতি চাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখুন। চালের গুড়া একটা বাটিতে নিয়ে লবন ও জিরা মিশিয়ে নিন। এবার অল্প অল্প গরম পানি দিয়ে একটি হাতা দিয়ে মেশাতে থাকুন। একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নরম একটা ডো তৈরী করুন ও ঢেকে রেখে দিন। আধা ঘন্টা পরে হাতে সামান্য তেল মেখে ডো থেকে ও মাছ থেকে গোল গোল বল তৈরী করুন। ডো এর বল হাতে নিয়ে ছড়িয়ে নিন রুটির মত।
- 4
এক একটা ডো এর মধ্যে এক একটা মাছের বল বসিয়ে ভালো করে ঢেকে দিয়ে গোল করে নিন। এভাবে সবগুলো বানিয়ে নিন। চালের পানি ভালো করে ঝেড়ে নিয়ে সামান্য লবন মেখে একটা প্লেটে ছড়িয়ে নিন। এবার এই বলগুলো এই চালের মধ্যে একটু চেপে চেপে গড়িয়ে নিন যেন চাল গুলো বলের গায়ে সেঁটে যায়।
- 5
কয়েকটা সাদা চাল দিয়ে গড়ানোর পর আমি চালে একটু হলুদ রং দিয়ে হলুদ গোল্লা বানিয়েছি। এরপর একটা ছড়ানো চালনিতে বসিয়ে অর্ধেক পানি ভরা ডেকচির উপর বসিয়ে ঢেকে মাঝারী আঁচে ভাপে রান্না করুন। স্টিমার থাকলে সেটা দিয়ে ও করতে পারেন। ১৫-২০ মিনিট লাগবে। উপরের ভাত গুলো টিপে দেখবেন ঠিক মত সিদ্ধ হয়েছে কিনা। পছন্দমত ডিপ বা সস বা চাটনী দিয়ে উপভোগ করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি