চিকেন স্প্রিং রোল

চিকেন স্প্রিং রোল
রান্নার নির্দেশ
- 1
চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে পিয়াজ রসুন আদা বাটা দিয়ে কসিয়ে নিব, দ্যান চিকেন আর বাকি সবজি দিয়ে মিশিয়ে নিব, দ্যান লবন হলুদ মরিচ ধনিয়া গুড়া দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব,
- 2
দ্যান অল্প পানি দিয়ে সিদ্ব করে নিয়ে তাতে সস কাচামরিচ আর ভাজা জিরা গুড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব,
- 3
দ্যান ধনিয়া পাতা কুচি আর বিস্কিট এর গুড়া দিয়ে মিশিয়ে নিব।
- 4
একটা বাটিতে ময়দা আর লবন দিয়ে মিশিয়ে নিব, দ্যান অল্প অল্প পানি দিয়ে পাতলা ব্যাটার বানাবো,
- 5
চুলায় পাতিল বসিয়ে ১ লিটার পানি দিয়ে ফুটিয়ে নিব, দ্যান ফুটন্ত পানির পাতিল এর উপর ফ্রাই প্যান বাসাবো হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব, দ্যান এই প্যান এ হাফ কাপ ব্যাটার দিয়ে চারদিকে ছড়িয়ে দিব,
- 6
একদম পাতলা সিট করব তাতে ব্যাটার বেশি হয়ে গেলে কমিয়ে নিব, গরম পানির তাপে সিট ১ মিনিট ভাপ দিয়ে নামিয়ে নিব, এভাবে সব বানিয়ে নিব,
- 7
একটা রাখার পর একটু তেল ব্রাশ করে রাখব এভাবে সব গুলো তে তেল ব্রাশ করে নিব, এই সিট ফ্রিজ এ ২-৪ দিন রেখে ও দিতে পারেন,
- 8
দ্যান একপিস সিট নিয়ে তাতে পরিমান মত পুর দিয়ে চারদিক এ ব্যাটার লাগিয়ে রোল বানিয়ে নিব,
- 9
সব বানানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে ৫-৬ টা রোল দিয়ে লালচে করে ভেজে নিব,
- 10
হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি