পোয়া-বেগুনের তরকারী।

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'প' বেঁছে নিয়েছি।
পোয়া-বেগুনের তরকারী।
গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'প' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে কেটে নিতে হবে।বেগুন ধুয়ে কেটে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে এতে তেল দিতে হবে।এরপর পেয়াজ কুচি দিতে হবে।পেয়াজকুচি ভেজে নরম হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে হবে।
- 3
এরপর আধা কাপ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।মশলা কষে আসলে এতে পোয়া মাছ দিয়ে দিতে হবে।এরপর মাছ পাঁচ মিনিট কষিয়ে তুলে রাখতে হবে।এরপর মশলায় দুকাপ পানি দিতে হবে।
- 4
মশলায় বলক আসলে বেগুন ও টমেটো দিতে হবে।এরপর ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।।১০ মিনিট পর বেগুন ও টমেটো সিদ্ধ হয়ে গেলে এতে তুলে রাখা মাছ দিয়ে দিতে হবে।এরপর পাঁচ মিনিট জ্বাল দিতে হবে।
- 5
এরপর এতে কাচামরিচ চিরে দিয়ে ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস পোয়া-বেগুনের তরকারি তৈরী।ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Rebeka Sultana know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি