ডিমের ভাপা
#সর্ষে দিয়ে রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে সর্ষে, পোস্ত ভালোভাবে বেটে নিতে হবে সামান্য জল দিয়ে
- 2
এরপর একটি টিফিন কৌটোতে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপর একে একে সর্ষে এবং পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চেরা,সর্ষের তেল দিয়ে দিতে হবে।
- 3
এবার একটি চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া সামান্য জল দিতে হবে তারপর টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দিতে হবে।
- 4
এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তাতে 2 কাপ মতো জল দিয়ে তাতে টিফিন কৌটো বসিয়ে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিতে হবে।
- 5
10 মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর কৌটো খুলে পরিবেশন করা যাবে ডিমের ভাপা গরম ভাতের সাথে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10143144




মন্তব্যগুলি