ডিম টোস্ট
#গল্পকথায়_রান্নাবান্নায়_জমে উঠুক_আড্ডাটা
#চটজলদি_রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা ছুরি দিয়ে পাউরুটি টাকে কেটে নিতে হবে। তারপর গ্যাসের ওভেনে একটা জালি বসিয়ে পাউরুটি টাকে সেঁকে নিতে হবে।
- 2
একটি কাঁচের পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, টমেটো কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
তারপর কড়াইতে ১টেবিল চামচ সাদাতেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে তাতে ওই ডিমের গোলাটা দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং ডিমের গোলার উপর পাউরুটি গুলো দিয়ে একটু চেপে নীচের পিঠটা ভালো করে ভাজতে হবে।
- 4
নীচের পিঠ ভালো ভাজা হয়ে গেলে উল্টে ওপর পিঠ ভেজে নিতে হবে।
- 5
দু পিঠ ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে।
- 6
শেষে প্লেটে নিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10305599













মন্তব্যগুলি