বেসন এগ প্যানকেক
#গল্পকথায়_রান্নাবান্নায়_জমে উঠুক_আড্ডাটা
#চটজলদি_রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা ছোটো কাঁচের পাত্রে রসুন কুচি,আদাকুচি,কাঁচালঙ্কা কুচি ও একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
তারপর আরেকটি পাত্রে বেসন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি,ধনেপাতা কুচি, কারিপাতা,স্বাদমত লবণ ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তাতে ডিমের মিশ্রণ দিয়ে মেশাতে হবে। এরপর তাতে পরিমাণ মত জল দিয়ে মিশ্রণটি একটু পাতলা করে নিতে হবে।
- 3
এবার একটা তাওয়া গরম করে তাতে খুব সামান্য তেল ব্রাশ করে তাতে এক হাতা মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে 2মিনিট তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ একই ভাবে ভেজে নিতে হবে।
- 4
দুপিঠ ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে।
- 5
শেষে প্লেটে সাজিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10355126














মন্তব্যগুলি