কুমড়ো গাজর কেক

কুমড়ো হলুদ রঙের খুব উপকারী সব্জি। প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা দৃষ্টি শক্তি ভালো রাখে । কুমড়োর মধ্যে রয়েছে বিশেষ ধরনের ক্যান্সার প্রতিরোধক উপাদান ।
কুমড়ো গাজর কেক
কুমড়ো হলুদ রঙের খুব উপকারী সব্জি। প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা দৃষ্টি শক্তি ভালো রাখে । কুমড়োর মধ্যে রয়েছে বিশেষ ধরনের ক্যান্সার প্রতিরোধক উপাদান ।
রান্নার নির্দেশ
- 1
চিনি মিক্সারে গুঁড়ো করে, তাতে গলানো বাটার, দই ও অরেঞ্জ এসেন্স ব্লেন্ড করে নিয়েছি।
- 2
একটা বড় পাত্রে ময়দার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কোরানো কুমড়ো গাজর মিশিয়ে নিয়েছি। তারপর বাটার চিনির মিশ্রণ একটু একটু করে মিশিয়ে নিয়েছি।
- 3
গ্যাসের হাই ফ্লেমে/ বেশি আঁচে কুকার বসিয়ে, প্রেসার রেগুলেটর খুলে, রবার ব্যান্ড সহ ঢাকনা এঁটে ১০ মিনিট গরম করে নিয়েছি।
- 4
স্টিলের পাত্রে ১ চামচ বাটার মাখিয়ে, ১চামচ ময়দা ছড়িয়ে নিয়ে কেক ব্যাটার ঢেলে দিয়েছি। উপরে কাজু, কিসমিস, আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি ।
- 5
গরম কুকারে ১টি তারের জাল বসিয়ে তারউপর কেক ব্যাটারের পাত্র বসিয়ে দিয়েছি ও ঢাকনা লাগিয়ে কম আঁচে ৪০ মিনিট বেক করে নিয়েছি ।
- 6
ঠান্ডা হলে ডিমোল্ড করে ছোট পিস করে নিয়েছি
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি