ছোলা পালং এর ফালাফেল সাথে চিনেবাদাম চাটনি

#বাংলারপঞ্চব্যঞ্জন
#মাইমিস্ট্রিবক্স
ফলাফেল মধ্য প্রাচ্যের একটি অতি জনপ্রিয় ও সুস্বাদু খাবার এটি এখন প্রায় সর্বত্রই জনপ্রিয় হয়ে গেছে। এই খাবারের অনেক সুনাম ও আছে এর স্বাদ ও পুষ্টিগুণ অতুলনীয় ।এই খাবারটি তৈরি করতে পালং শাক ও কাবলি ছোলা বা চানা ব্যবহার করেছি তার সাথে আরো অন্যান্য মসলা ও ব্যবহার করেছি। পালং শাকে প্রচুর আয়রন থাকে আমরা সবাই জানি এর সাথে কাবলি চানা মেশানোর ফলে এর স্বাদ ও পুষ্টিগুণ আরো অনেক বেড়ে গেছে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি চিনেবাদামের চাটনি বানাবো। ফ্রাইং প্যান গরম করে তিল রোস্ট করে নিন।
- 2
চাটনি সমস্ত উপকরণ ছোট মিক্সি বা গ্রাইন্ডার দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে একটি ছোট বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন।
- 3
এবার ফলাফেল বানাবো গ্যাসে গরম জল বসান ফুটে উঠলে পালংশাক গুলো দিয়ে এক মিনিটের জন্য রাখুন তারপর তুলে ঠান্ডা জলে দিন দু তিন মিনিট পর জল ঝরিয়ে রাখুন
- 4
লেবু ২ টুকরো করে রস বের করে রাখুন।
- 5
একটি বড় মিক্সি পটে সেদ্ধ পালং শাক ভেজানো কাবলি ছোলা পেঁয়াজ কুচি জিরেগুঁড়ো ধনেপাতা লঙ্কা লেবুর রস রসুন এই সমস্ত উপকরণ গুলো একসাথে পেস্ট করে নিন।
- 6
এবার এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে খাবার সোডা ও নুন মেশান। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিন।
- 7
এবার হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে মিশ্রণটি থেকে প্রয়োজন মতন তুলে নিয়ে গোল বলের মতন তৈরি করুন তারপর বুড়ো আঙ্গুল দিয়ে চেপে মাঝখানটা একটু গর্ত করুন এরমধ্যে অল্প চিজ ভোরে ইচ্ছেমতন আকারে গড়ে নিন।
- 8
একটি ফ্রাইং প্যান এ তেল গরম করতে বসান। গ্যাসের আঁচ মাঝারি রাখুন। এবার এই বল গুলিকে গরম তেলে দিয়ে এপিঠ ওপিঠ করে লালচে করে ভাজুন।
- 9
এবার বল গুলিকে তেল থেকে তুলে প্লেটে টিস্যু পেপার রেখে তুলে নিন। টিস্যু পেপার অতিরিক্ত তেল শুষে নেবে। তৈরি হয়ে গেল ফালাফেল।
- 10
এবার ফ্রিজ থেকে বাদামের চাটনি বের করে নিন। একটি প্লেটে বাদামের ঠান্ডা চাটনির সাথে কিছু স্যালাড দিয়ে ফালাফেল পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি