মোতি বনানা চানা পোলাও
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে দেব ।পরের দিন ধুয়ে নিয়ে অল্প নুন আর জল দিয়ে হকিন্সে সেদ্ধ করব।লো আচে ৩টে সিটি দেব।তার পর গ্যাস বন্ধ করব । এবার সেদ্ধ ছোলা গুলো জল ঝড়িয়ে ১কাপ নেব।তার পর পেয়াজ রসুন আর কাচা লঙ্কা কেটে নেব আর কি কি লাগবে রান্নায় সাজিয়ে নেব।
- 2
এবার গ্যাস জেলে কড়াই বসাব ।তাতে গোটা গরম মশলা গুলো দেব। আর ৫মিনিট কম আঁচে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করব । তার পর ঠান্ডা করে গরম মশলা গুলো গুরো করে নেব ।
- 3
এবার বানাব মোতি বানানা বল।তার জন্য একটা বাটি নেব,তাতে কলাটা কুরিয়ে নেব বা ঘষে নেব ।জাতে স্মুদ পেস্ট হয়। তার পর চীজ ও কুরিয়ে নেব।
- 4
তার পর ময়দা,পেয়াজ কুচি,লঙ্কা কুচি আর আন্দাজ মতোন নুন দিয়ে ভাল করে মেখে নেব ।বেশি টাইট হলে অল্প জল মেশাব।আর ভাল করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব ।
- 5
এবার কড়াই বসাব গ্যাস জেলে আর তাতে ঘি আর আন্দাজ মতোন তেল দেব ।তেল, ঘি গরম হলে কম আঁচে চিনেবাদাম,কাজু আর কিসমিস ভেজে নেব । হালকা লাল হলে তুলে রাখব।
- 6
এবার ওই ঘি আর তেলেই বানানা বল ভেজে নেব। কলা চীজ মাখাটা ছোট ছোট বল আকারে তেলে ছেড়ে দেব ।একদিকটা লাল হলে অন্য দিকটা ও ভেজে নেব ।ভাজাটা কম আঁচে করতে হবে। তার পর ভাজা হলে একটা প্লেটে তুলে ফেলব।
- 7
অন্য দিকে বাসমতি চাল ভাল করে ধুয়ে একটা কাগজে মেলে দেব। যাতে চালের জল টা শুকিয়ে যায়।১৫মিনিট মতোন ।
- 8
এবার কলার বল গুলো তুলে নেবার পর ওই তেলেই তেজপাতা, ছোট এলাচ,স্টার অ্যানিস,লবঙ্গ ও দারচিনি দিয়ে ৩মিনিট নেরে পেয়াজ রসুন আর লঙ্কার কুচি দেব । হালকা লাল করে ভাজব ৫মিনিট মতো । তার পর তার মধ্যেই টমেটো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো,গরম মশলার গুঁড়ো,আন্দাজ মতোন নুন আর চিনি দেব।
- 9
তার পর ভাল করে কষব ১০ মিনিট মতো।তার পর সেদ্ধ করা কাবলি ছোলাটা দেব আবার ভাল করে কষব।
- 10
ছোলা দিয়ে ভাল করে কষার পর বাতমতি চাল ১কাপ মেপে তাতে দেব।আর ভাল করে নেড়ে নেব।তার পর ২কাপ জল দেব ।কারন ১কাপ চাল দিলে তার দ্বিগুণ জল দিতে হয়।
- 11
এবার জলটা একটু ফুটে উঠলেই ভাজা চিনে বাদাম, কাজু আর কিসমিসটা দিয়ে দেব।
- 12
এবার ভাল করে নেরে নিয়ে ঢাকা দিয়ে দেব ।তার পর ৫মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করব।তার পর আবার ঢাকা দিয়ে দেব।এবার ১০ মিনিট পরে ঢাকা খুলব আর গ্যাস বন্ধ করব ।
- 13
এবার মোতি বানানা বল গুলো পোলাও তে ছড়িয়ে দেব।আর সামান্য চিনি আর ১চিমটে গরম মশলার গুঁড়ো। তার পর আবার ঢাকা দিয়ে রাখব ১০মিনিট ।
- 14
তার পর নাড়া চাড়া করে মিশিয়ে কিছু কাচা লঙ্কা দিয়ে সাজিয়ে নেব।
- 15
তাহলে হয়ে গেল আমাদের মোতি বনানা চানা পোলাও ।এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes








































মন্তব্যগুলি