ছানার চকলেট ভাপা

#পঞ্চবটি
#টেকনিকউইক
ছানা কোকো পাউডার ও চকলেট দিয়ে বানানো সন্দেশ যা ছোটো বড়ো সবার খুব ভালো লাগবে এব্ং যথেস্ট সুস্বাদু।
ছানার চকলেট ভাপা
#পঞ্চবটি
#টেকনিকউইক
ছানা কোকো পাউডার ও চকলেট দিয়ে বানানো সন্দেশ যা ছোটো বড়ো সবার খুব ভালো লাগবে এব্ং যথেস্ট সুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
ছানা, কোকো পাউডার ও চিনি ও ভ্যানিলা এসেন্স একসাথে হাতের তালু দিয়ে খুব মসৃণ করে পাঁচ মিনিট ধরে মেখে নিন ॥
- 2
এবার হাত দিয়ে অথবা ছাঁচ এ সন্দেশের আকার দিন। এবার একটা ভাপা বানাবার জন্যে যে ফুটো করা পাত্র পাওয়া যায় তার ওপর একটা পরিস্কার কাপড় বিছিয়ে নিন, এবার সন্দেশ গুলো একটু ফাঁক বা দূরত্ব রেখে সুন্দর করে সাজিয়ে নিন।এবার প্রতিটি সন্দেশের ওপর একটুকরো চকলেট একটা কাজু ও কিসমিস সাজিয়ে নিন...
- 3
এবার পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন ! তার আগে ঢাকনা টিও একটা পরিস্কার রুমাল বা কাপড় দিয়ে মুড়িয়ে নিন। ভাপে থাকলে ঢাকনা তে জল জমবে॥ সেই জল সন্দেশের ওপর পড়ে ভিজে নরম হয়ে যেতে পারে॥ তাই কাপড় দেয়ার ফলে সেই জল সন্দেশের ওপর পড়বে না ।
- 4
গ্যাসের ফ্লেম মাঝারি ও কম আঁচের মাঝামাঝি অবস্থায় রেখে একটা পাত্রে জল দিয়ে তার ওপর সেই সন্দেশের পাত্রটি বসিয়ে সন্দেশ গুলো ৩০ মিনিট ভাপিয়ে নিন।এবার ঠান্ডা হতে দিন,ঠান্ডা হয়ে গেলে চাইলে চকলেট গ্রেট করে সন্দেশের ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি