দিলখুস (dilkhush recipe in Bengali)

# ফল দিয়ে রান্না
এটি হায়দরাবাদ এর বেকারির একটি অন্যতম রেসিপি।তবে এখন এটি প্রায় সব বেকারীতেই পাওয়া যায়।হায়দরাবাদে এই দিলখুস নামে পরিচিত।
দিলখুস (dilkhush recipe in Bengali)
# ফল দিয়ে রান্না
এটি হায়দরাবাদ এর বেকারির একটি অন্যতম রেসিপি।তবে এখন এটি প্রায় সব বেকারীতেই পাওয়া যায়।হায়দরাবাদে এই দিলখুস নামে পরিচিত।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে উষ্ণ গরম দুধ,চিনি ও ইস্ট মিশিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষন না ইস্ট অ্যাকটিভ হয়।
- 2
10 থেকে 15 মিনিট পর ইস্ট একটিভ হয়ে গেলে অন্য একটি বাটিতে ময়দার সাথে নুন মিশিয়ে তারপর তাতে তেল ও বাটার দিয়ে ভালো করে আরো একবার মিশিয়ে নিতে হবে,তারপর তাতে একটিভ হওয়া ইস্টের মিশ্রণ দিয়ে একটি নরম ডো তৈরি করতে হবে।
- 3
ডো মাখা হয়ে গেলে তাতে 1 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ডো এর ওপর মাখিয়ে নিতে হবে।এবার ডো টিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় দের থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে।
- 4
এর মধ্যে অন্যদিকে একটি বাটিতে শুকনো নারকেল কুচি,ত্রুটি ফ্রুটি,কিসমিস,সব রকম বাদাম কুচি, গুঁড়ো চিনি,এলাচ গুঁড়ো,ও গলানো বাটার দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
- 5
দেড় ঘন্টা পর ডো আকারে দ্বিগুন হয়ে গেছে।
- 6
এবার ডো থেকে হওয়া বের করে 2 থেকে 3 মিনিট আবার মেখে নিতে হবে।এবং সেই ডো থেকে 2টো সমান মাপের লেচি কেটে নিতে হবে।
- 7
যেই ট্রে যে বেক করা হবে সেই ট্রের আকারে 2 টি রুটি বলে নিতে হবে
- 8
এবার বেকিং ট্রে যে একটি রুটি রেখে তার ওপর নারকেল ও বাদামের পুর ভালো করে ছড়িয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন চারিপাশ ফাঁকা থাকে।
- 9
এরপর তার ওপর আরেকটি রুটি দিয়ে ভালো করে চারিপাশ চেপে দিতে হবে
- 10
এই ভাবে এটিকে আরো 30মিনিট রেখে দিতে হবে,এতে করে এটি আরো একটু ফুলে উঠবে।
- 11
এবার একটি কড়াইতে নুন ছড়িয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে ঢেকে 10মিনিট কম আঁচে প্রি হিট করে নিতে হবে।
- 12
এবার এর উপর হালকা দুধ ব্রাশ করে নিতে হবে।
- 13
এবার এটির মাঝে এরকম ভাবে কেটে দিতে হবে।
- 14
প্রি হিট করা কড়াইতে ঢাকা দিয়ে 30মিনিট কম আঁচে বেক করে নিলেই তৈরি দিলখুস।
- 15
বেক হয়ে গেলে হালকা বাটার ব্রাশ করে নিতে হবে।
- 16
এবার নিজের পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি