জামুন ফ্রুট কাস্টার্ড

জামুন ফ্রুট কাস্টার্ড
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত উপকরণ গুলো একসাথে নিয়ে নিতে হবে।
- 2
তারপর চেরি এবং কাল আঙুর গুলোকে কুচি করে কেটে নিতে হবে।
- 3
একটা কড়াইতে দুধ টা নিয়ে মিডিয়াম আঁচে ফোটাতে দিতে হবে।
- 4
দুধ কিছুটা ফুটে গেলে তার থেকে একটা বাটিতে হাফ কাপ মত দুধ নিয়ে নিতে হবে এবং সেই দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিতে হবে।
- 5
দুধ টা ফুটে উঠলে তাতে চিনি মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে।
- 6
দুধের সাথে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে কাস্টার্ড পাউডার গোলা দুধ টা দিয়ে অনবরত নাড়তে হবে এবং 30 সেকেন্ড মত ফুটিয়ে নিতে হবে।
- 7
তারপর কাস্টার্ড নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে।
- 8
কাস্টার্ড টা হালকা ঠান্ডা হলে তাতে চেরি কুচি, বেদানা, কালো আঙুর কুচি, গোলাপ জামুন কুচি এবং এলাচ দানা দিয়ে দিতে হবে। তারপর সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 9
সমস্ত টা খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরিবেশন করার বাটিতে ঢেলে নিতে হবে এবং ওপর দিয়ে বেদানা,কালো আঙুর কুচি ছড়িয়ে দিতে হবে।
- 10
তারপর সেটাকে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে 30 থেকে 45 মিনিট।
- 11
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে জামুন ফ্রুট কাস্টার্ড ওপরে গোলাপ জামুন আর চেরি ফল ছড়িয়ে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি