মদন কুটকুটি অথবা মনাক্কা

#ময়দার রেসিপি
সন্ধ্যেবেলার চায়ের সাথে এই রেসিপিটির জুড়ি মেলা ভার।
রান্নার নির্দেশ
- 1
একটা মিক্সিং বোল এর মধ্যে ময়দা, নুন, কালো জিরে, মাখন, সাদা তেল ও চিনি একসঙ্গে নিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখন আর তেলটা যাতে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে নজর রাখতে হবে।
- 2
এবার অল্প অল্প করে ঠান্ডা দুধ মিশিয়ে ময়দাটা কে একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে ময়দা মাখা টাকে আধঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 3
ময়দাটা কে আধ ঘন্টা রেস্ট করানোর পর আবারও একটু মেখে নিতে হবে।
- 4
এবারে ময়দা মাখা টা থেকে বড় করে লেচি কেটে একটু মোটা রুটির আকারে বেলে নিতে হবে। এবারে এই রুটিটা থেকে একটা চুরির সাহায্যে ছোট ছোট চৌকো করে মনাক্কা কেটে নিতে হবে।
- 5
এবার একটা কড়াইয়ে মিডিয়াম লো আঁচে বেশ পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। এবার এই কেটে রাখা মদন কুটকুটী গুলো এক এক করে ছেড়ে দেবো আর একদম লো আঁচ এ মদন কুটকুটি গুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টেপাল্টে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব আর একদম ঠান্ডা করে চায়ের সাথে পরিবেশন করব।
- 6
আমরা সব সময় নিমকি তো খেয়ে থাকি এইবার একবার ট্রাই করুন এই রেসিপিটা।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি