আওয়াধি স্টাইল কলিফ্লাওয়ার পপস্ (Awadhi style cauliflower pops recipe in Bengali)

Juthika Ray @cook_14257125
আওয়াধি স্টাইল কলিফ্লাওয়ার পপস্ (Awadhi style cauliflower pops recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ফুলকপি কুরিয়ে নিলাম। একটি কড়াইতে তেল দিয়ে জিরা ফোঁড়ন দিলাম এরপর একে একে পেঁয়াজ বাটা,আদা বাটা, রসুন বাটা দিয়ে অল্প কষিয়ে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিলাম। কোরানো ফুলকপি ও নুন দিলাম। দিয়ে অল্প ভাজা ভাজা করে নিলাম।
- 2
কাজুবাদাম দুধের মধ্যে ভিজিয়ে রেখে বেটে নিলাম এটি কড়াইতে দিয়ে দিলাম। এবং ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিলাম।
- 3
সেদ্ধ আলু, নুন, চিনি ও বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করলাম।
- 4
ছোট ছোট বলের মত বানিয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে কম আঁচে পপস্ গুলো ভেজে নিলাম।
- 5
টক দই, ফ্রেশ ক্রিম, নুন 1 চামচ সাদা তেল মিশিয়ে নিয়ে একটি সস বানিয়ে পপস্ গুলোর সঙ্গে পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10861728











মন্তব্যগুলি