কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল (kalo jeere diye tyangra macher jhol recipe in Bengali)

Sarbani Chakraborty @cook_15649366
কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল (kalo jeere diye tyangra macher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ট্যাংরা মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 2
তারপর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে আলু আর বেগুন টাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে
- 3
তারপর কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তাতে চেরা কাঁচালঙ্কা ও কালোজিরা ফোঁড়ন দিতে হবে
- 4
তারপর ভেজে রাখা আলু দিয়ে তাতে পরিমাণমতো জল হলুদ দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে যতক্ষণ না আলোটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে
- 5
আলু সেদ্ধ হয়ে গেলে লঙ্কা বাটা ভেজে রাখা বেগুন ও মাছ দিয়ে ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একটু রান্না করতে হবে।
- 6
4-5 মিনিট পর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10899845



মন্তব্যগুলি