চকলেট প্রদীপ (chocolate prodeep recipe in Bengali)

#দিওয়ালি রেসিপি একটা নতুনত্ব শো-স্টপার দিওয়ালি ডেজার্ট
ভিডিও লিংক 👉 https://youtu.be/R8xaJTmwpRk
চকলেট প্রদীপ (chocolate prodeep recipe in Bengali)
#দিওয়ালি রেসিপি একটা নতুনত্ব শো-স্টপার দিওয়ালি ডেজার্ট
ভিডিও লিংক 👉 https://youtu.be/R8xaJTmwpRk
রান্নার নির্দেশ
- 1
চকলেট প্রদীপ গড়ার জন্যে, প্রথমে ডার্ক চকলেট গুলো কে ছোট ছোট টুকরো করে কেটে মাইক্রো ওভেনে 30 সেকেন্ড দিয়ে মেল্ট করে নিতে হবে। এইবার একটা দিয়া শেপের চকলেট মোল্ড নিয়ে তাতে, তাতে মেলটেড চকলেট স্প্রেড করে নিতে হবে। 2 বার করে দিয়ে ডাবল কোট করে নিতে হবে। এইবার ফ্রিজে 10 মিনিট রেখে চকলেট সেট হয়ে গেলে আনমোল্ড করে নিতে হবে। ব্যাস চককেট প্রদীপ/দিয়া রেডি।
- 2
এইবার প্রদীপের তেলের জন্যে একটা ডেজার্ট বানিয়ে নিতে হবে। 1/2 লিটার দুধ জ্বাল দিতে বসিয়ে দিতে হবে। এইবার অল্প একটু ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে আলাদা রেডি করে রাখতে হবে। দুধ জ্বাল দিয়ে একটু ঘন হয়ে আসলে এরমধ্যে কাস্টার্ড পাউডার মেশানো ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে দিতে হইবে। চিনি মিশিয়ে দিতে হবে। কাস্টার্ড ঘন হয়ে আসলে, গ্যাস অফ করে ঠান্ডা করার জন্য রুম টেম্পারে রেখে দিতে হবে।
- 3
কাস্টার্ড একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে, ফ্রিজে রেখে খানিক্ষণ রেখে দিতে হবে। এইবার চকলেট প্রদীপের ওপর চামচ দিয়ে প্রদীপের তেল, মানে কাস্টার্ড ঢেলে দিতে হবে। এইবার প্রদীপ এর সলতের জন্যে একটা কাঠালি কলা কে সরু করে কেটে সলতের মতো সাজিয়ে দিতে হবে। প্রদীপের চারিপাশে বেদানা দিয়ে সাজিয়ে দিলেই দিওয়ালি স্পেশাল চকলেট প্রদীপ রেডি। এই শো-স্টপার দিওয়ালি ডেজার্ট বানিয়ে বাড়ির অথিতিদের অবাক করে দিন।
Made this recipe? Share a Cooksnap!
Let Sangeeta Das Saha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি