গোলাপ জামুন (golap jamun recipe in Bengali)

Pubali Chakraborty @cook_15704170
গোলাপ জামুন (golap jamun recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে চিনি ও জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের চিনির সিরা তৈরি করে নিতে হবে । এবার সিরাতে 1 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
চিনির সিরা তৈরি হয়ে গেলে তাতে এক চা চামচ লেবুর রস দিয়ে দিতে হবে যাতে চিনির সিরা জমে না যায়।
- 3
এবার গোলাপ জামুন এর মিশ্রণটা একটা বাটিতে নিয়ে তাতে পরিমাণমতো জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে নিতে হবে যেমন আমরা আটা ময়দার ডো তৈরি করি সেই রকম।
- 4
ডো তৈরি হয়ে গেলে তার থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
- 5
তারপর কড়াইতে তেল গরম করে বল গুলো ভেজে নিতে হবে লাল করে।
- 6
তারপর বল গুলো ভাজা হয়ে গেলে চিনির সিরায় দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর সিরা থেকে বের করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10942771



মন্তব্যগুলি