আলু দিয়ে চিকেনের ঝোল (alu diye chickener jhol recipe in Bengali)

আলু দিয়ে চিকেনের ঝোল (alu diye chickener jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংস গুলোতে দই ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য একটু ম্যারিনেট হতে রেখে দিতে হবে।
- 2
প্রথমে আলুগুলো মাঝখান থেকে হাফ করে কেটে নিতে হবে তারপর আলুগুলো নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
তারপর কড়াইতে তেল গরম করে তাতে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে চিন্তা যতক্ষণ না কালারটা পরিবর্তন হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
- 4
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে সব গুঁড়া মসলা ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 5
মসলা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু ও ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে আরও 5 মিনিটের মত ভাল করে কষিয়ে নিতে হবে
- 6
5 মিনিট পর প্রয়োজনমতো জল দিয়ে তাতে সাধ্যানুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে যতক্ষণ গ্ৰেভি টা একটু ঘন হয়ে আসছে।
- 7
গ্ৰেভিটা ঘন হয়ে আসলে উপর থেকে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি