মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)

#ইবুক বাঙালী হয়ে মাছ খায় না এমন মানুষ খোজা খুব মুশকিল,আর সেটা যদি হয় মাছের কালিয়া সে তো আর বলার অপেক্ষা রাখে না।
মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)
#ইবুক বাঙালী হয়ে মাছ খায় না এমন মানুষ খোজা খুব মুশকিল,আর সেটা যদি হয় মাছের কালিয়া সে তো আর বলার অপেক্ষা রাখে না।
রান্নার নির্দেশ
- 1
মাছগুলি ভালো করে ধুয়ে নুন-হলুদ দিয়ে মেরিনেট করে রাখুন ১৫ মিনিটের জন্য।
- 2
কড়াইতে সর্ষের তেল ভাল করে গরম করে একে একে মাছগুলি ভেজে তুলে রাখুন।
- 3
আবারো কড়াইতে তেল ও সাথে ঘি গরম করে তাতে ফোড়ন দিন,তারপর পেয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভাল করে সাতলে নিন।
- 4
তারপর চুলার আচ কমিয়ে তাতে টকদই দিয়ে ভাল করে নাড়তে থাকুন এবং সাথে কাঁচা লঙ্কা বাটা,হলুদ ও কাশ্মীরী লঙ্কা দিয়ে ভাল করে কশিয়ে নিন।
- 5
মশলা থেকে তেল ছেরে আসলে তাতে পোস্ত,কাজু,কিশমিশ বাটা দিয়ে আবারো কষিয়ে নিন।
- 6
কশানো হয়ে আসলে তাতে পরিমান মতো গরম জল দিয়ে দিন,ভাল করে ঝোলটা ফুটিয়ে তাতে নুন,চিনি ও ভেজে রাখা মাছ গুলি দিয়ে দিন।
- 7
কালিয়াটা চুলা থেকে নামানোর আগে গরমমসলা ও ঘি দিয়ে একটু নেড়ে নিলেই রেডি মাছের কালিয়া।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি