চিংড়ি দিয়ে বিউলির ডাল

#ডালরেসিপি
এটি একটি খুব পুরনো দিনের রান্না। ট্র্যাডিশনাল এই রান্নাটি তে খুব কম উপকরণ লাগে কিন্তু খুব সুস্বাদু হয় এই পদটি।তাই আজকের জন্য থাকলো আমার ডাল এর এই রেসিপি টি।
চিংড়ি দিয়ে বিউলির ডাল
#ডালরেসিপি
এটি একটি খুব পুরনো দিনের রান্না। ট্র্যাডিশনাল এই রান্নাটি তে খুব কম উপকরণ লাগে কিন্তু খুব সুস্বাদু হয় এই পদটি।তাই আজকের জন্য থাকলো আমার ডাল এর এই রেসিপি টি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।তারপর কড়াই তে সর্ষের তেল দিয়ে মাছ গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।ওদিকে ডাল টাও ভালো করে ধুয়ে প্রেসার কুক করতে হবে ৪-৫টা সিটি দিয়ে।
- 2
এবার ওই তেল এর মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা টা ফোড়ন দিতে হবে।
- 3
ফোড়ন এর সুন্দর গন্ধ বেরোলেই পিয়াজ কুঁচি গুলো ও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে লাল করে ভাজতে হবে।
- 4
এবার পরপর আদা বাটা আর নুন ও হলুদ টাও দিতে হবে আর কিছুক্ষণ ভালো মত কষিয়ে নিতে হবে।
- 5
এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াই এর ডাল টা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চিংরি মাছ টাও এই সময় দিতে হবে।আন্দাজ মত জল ও দিতে হবে।
- 6
ডাল টা ফুটে উঠলে কাঁচা লংকা চেরা টা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।কিছুটা ঘন হলে এলে ঘী দিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
এবার ডাল টা গরম ভাত এর সাথে পরিবেশন করতে হবে।তৈরি চিংড়ি দিয়ে কলাই এর ডাল।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি