পাটিসাপটা পিঠে (patisapta pithe recipe in Bengali)

Jeet's Cooking Hut @cook_16640678
পাটিসাপটা পিঠে (patisapta pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পরিস্কার বাটিতে ময়দা,সুজি,চালের গুড়ো,নুন(ঐচ্ছিক)ও চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন,তাতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা বেটার বা মিশ্রন তৈরী করুন যাতে বেশি পাতলা বা বেশি ঘন না হয়,ঢেকে রাখুন 30মিনিটের জন্য।
- 2
এবার 30মিনিট পর তাতে এলাচ গুড়ো দিয়ে আবারো ভাল করে মিশিয়ে নিন মিশ্রণ টা।(যদি বেশি ঘন হয়ে যায়,তাহলে অল্প পরিমানে দুধ দিয়ে দেবেন)
- 3
এবার গ্যাসে একটি ননস্টিক ফ্রাই পেন হালকা আঁচে গরম করে নিন এবং ঘি ব্রাশ করুন।
- 4
একটি কাপ বা হতলের সাহায্যে মিশ্রন থেকে অল্প মিশ্রন নিয়ে ফ্রাইপেনে দিয়ে ছড়িয়ে নিন,একটু হয়ে আসলে তার এক কিনারার উপর ক্ষীর লম্বা করে দিয়ে দিন,এবং চামচ বা খুন্তির সাহায্যে একপাশ থেকে ফোল্ড করে নিন(ছবির মত),এভাবে বার বার ঘি ব্রাশ করে একে একে সব গুলি পিঠে বানিয়ে নিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11041693



মন্তব্যগুলি